2026 ভারতের রামসার সাইট তালিকা PDF | ভারতের 101 টি রামসার সাইট
2026 ভারতের রামসার সাইট তালিকা PDF | ভারতের 101টি রামসার সাইট
হ্যালো বন্ধুরা,আজকের এই পোস্টে আমরা তুলে ধরছি 2026 ভারতের রামসার সাইট তালিকা PDF । ভারতের 101টি রামসার সাইট। WBCS, PSC, SSC, Railway এবং Police-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Static GK -এর এই বিষয় থেকে নিয়মিত প্রশ্ন আসে। পরীক্ষায় যেমন প্রশ্ন থাকতে পারে— রামসার কনভেনশন কবে ও কোথায় স্বাক্ষরিত হয়? ভারতে মোট কয়টি রামসার সাইট রয়েছে? ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রামসার সাইট কোনগুলো? ভারতের প্রথম রামসার সাইট কোনগুলো? 2026 সালে কোন কোন নতুন সাইট যুক্ত হয়েছে? Montreux Record-এ অন্তর্ভুক্ত সাইট কোনগুলো? তাই গুরুত্বপূর্ণ রামসার সাইটগুলি সহজে মনে রাখতে এই তালিকাটি আপনার প্রস্তুতিতে বিশেষভাবে কাজে আসবে।
সংক্ষিপ্ত উত্তর: ভারতে বর্তমানে মোট 101টি রামসার সাইট রয়েছে (আগস্ট 2026 পর্যন্ত), যা 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তিত। সর্বশেষ যুক্ত হয়েছে অরুণাচল প্রদেশের Glaw Lake (৩ আগস্ট 2026), আর 100তম সাইট ছিল উত্তরপ্রদেশের Jai Prakash Narayan Bird Sanctuary (Surha Tal)।
🏞️ ভারতের রামসার সাইট 2026 – মূল তথ্য
- মোট সংখ্যা: 101 টি।
- মোট এলাকা: প্রায় 13.87 লক্ষ হেক্টর।
- প্রথম সাইট (1981): Chilika Lake (ওড়িশা) ও Keoladeo National Park (রাজস্থান)।
- সবচেয়ে বড় সাইট: Sundarban Wetland (পশ্চিমবঙ্গ) – 4,23,000 হেক্টর।
- সবচেয়ে ছোট সাইট: Renuka Wetland (হিমাচল প্রদেশ) ও Vembannur Wetland Complex (তামিলনাড়ু) – মাত্র 20 হেক্টর।
- সবচেয়ে বেশি সাইটের রাজ্য: তামিলনাড়ু – 20টি সাইট।
- সবচেয়ে বেশি এলাকা আচ্ছাদিত রাজ্য: পশ্চিমবঙ্গ – 4,35,500 হেক্টর।
📍 সাম্প্রতিক সংযোজন (2025–2026)
- Glaw Lake (অরুণাচল প্রদেশ): 101তম সাইট, রাজ্যের প্রথম Ramsar Site (৩ আগস্ট 2026)।
- Jai Prakash Narayan Bird Sanctuary (Surha Tal, উত্তরপ্রদেশ): 100তম সাইট (৫ জুন 2026)।
- Gogabil Lake (বিহার): 2025 সালে যুক্ত।
- Kopra Jalashay (ছত্তিশগড়): 2025 সালে যুক্ত।
🌿 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট
- মোট সংখ্যা: 101 টি।
- সর্বশেষ যুক্ত: Glaw Lake (অরুণাচল প্রদেশ)।
- প্রথম যুক্ত: Chilika Lake (ওড়িশা), Keoladeo NP (রাজস্থান)।
- সবচেয়ে বড়: Sundarban Wetland (WB)।
- সবচেয়ে ছোট: Renuka Wetland (HP), Vembannur Wetland (TN)।
- Montreux Record সাইট: Keoladeo NP (রাজস্থান), Loktak Lake (মণিপুর)।
রামসার সাইট – ভারতের প্রেক্ষাপট
ভারতের বৃহত্তম রামসার সাইট হলো পশ্চিমবঙ্গের Sundarban Wetland, যার আয়তন প্রায় 4,23,000 হেক্টর। ক্ষুদ্রতম সাইট হলো হিমাচল প্রদেশের Renuka Wetland এবং তামিলনাড়ুর Vembannur Wetland Complex, যেগুলির আয়তন মাত্র 20 হেক্টর। সবচেয়ে বেশি সংখ্যক সাইট রয়েছে তামিলনাড়ুতে (20টি), আর সবচেয়ে বেশি এলাকা আচ্ছাদিত করেছে পশ্চিমবঙ্গ (4,35,500 হেক্টর)।
রামসার কনভেনশন হলো জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়। এই কনভেনশনের অধীনে তালিকাভুক্ত জলাভূমিগুলোকে রামসার সাইট বলা হয়। ভারতে প্রথম রামসার সাইট হিসেবে ১৯৮১ সালে ওড়িশার Chilika Lake এবং রাজস্থানের Keoladeo National Park মনোনীত হয়। বর্তমানে (আগস্ট 2026 পর্যন্ত) ভারতে মোট 101টি রামসার সাইট রয়েছে, যা 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তৃত।
ভারতের সমস্ত রামসার সাইটের তালিকা
| নং | রামসার সাইট | অবস্থান | সাল |
|---|---|---|---|
| ১. | চিল্কা হ্রদ | ওড়িশা | ১৯৮১ |
| ২. | কেওলাদেও জাতীয় উদ্যান | রাজস্থান | ১৯৮১ |
| ৩. | হরিকে জলাভূমি | পাঞ্জাব | ১৯৯০ |
| ৪. | লোকটাক হ্রদ | মণিপুর | ১৯৯০ |
| ৫. | সম্বর হ্রদ | রাজস্থান | ১৯৯০ |
| ৬. | উলার হ্রদ | জম্মু ও কাশ্মীর | ১৯৯০ |
| ৭. | অষ্টমুদি জলাভূমি | কেরালা | ২০০২ |
| ৮. | ভিতরকণিকা ম্যানগ্রোভ | ওড়িশা | ২০০২ |
| ৯. | ভোজ জলাভূমি | মধ্যপ্রদেশ | ২০০২ |
| ১০. | দিপর বিল | আসাম | ২০০২ |
| ১১. | পূর্ব কলকাতা জলাভূমি | পশ্চিমবঙ্গ | ২০০২ |
| ১২. | কাঞ্জলি জলাভূমি | পাঞ্জাব | ২০০২ |
| ১৩. | কোল্লেরু হ্রদ | অন্ধ্রপ্রদেশ | ২০০২ |
| ১৪. | Point Calimere Wildlife and Bird Sanctuary | তামিলনাড়ু | ২০০২ |
| ১৫. | পং ড্যাম হ্রদ | হিমাচল প্রদেশ | ২০০২ |
| ১৬. | রোপার জলাভূমি | পাঞ্জাব | ২০০২ |
| ১৭. | সস্থামকোট্টা হ্রদ | কেরালা | ২০০২ |
| ১৮. | সোমোরিরি | লাদাখ | ২০০২ |
| ১৯. | ভেম্বনাদ কয়াল জলাভূমি | কেরালা | ২০০২ |
| ২০. | চন্দ্র তাল | হিমাচল প্রদেশ | ২০০৫ |
| ২১. | হোকেরা জলাভূমি | জম্মু ও কাশ্মীর | ২০০৫ |
| ২২. | রেণুকা হ্রদ | হিমাচল প্রদেশ | ২০০৫ |
| ২৩. | রুদ্রসাগর জলাভূমি | ত্রিপুরা | ২০০৫ |
| ২৪. | সুরিনসার-মানসার হ্রদ | জম্মু ও কাশ্মীর | ২০০৫ |
| ২৫. | ঊর্ধ্ব গঙ্গা নদী | উত্তরপ্রদেশ | ২০০৫ |
| ২৬. | নল সরোবর পক্ষী অভয়ারণ্য | গুজরাট | ২০১২ |
| ২৭. | বিয়াস সংরক্ষণ রিজার্ভ | পাঞ্জাব | ২০১৯ |
| ২৮. | কেশোপুর-মিয়ানী কমিউনিটি রিজার্ভ | পাঞ্জাব | ২০১৯ |
| ২৯. | নান্দুর মধ্যমেশ্বর | মহারাষ্ট্র | ২০১৯ |
| ৩০. | নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য | পাঞ্জাব | ২০১৯ |
| ৩১. | নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩২. | পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৩. | সমন পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৪. | সমসপুর পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৫. | স্যান্ডি পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৬. | সরসাই নবার ঝিল | উত্তরপ্রদেশ | ২০১৯ |
| ৩৭. | সুন্দরবন জলাভূমি | পশ্চিমবঙ্গ | ২০১৯ |
| ৩৮. | লোনার হ্রদ | মহারাষ্ট্র | ২০২০ |
| ৩৯. | আসান সংরক্ষণ রিজার্ভ | উত্তরাখণ্ড | ২০২০ |
| ৪০. | কার্বাতাল জলাভূমি | বিহার | ২০২০ |
| ৪১. | সুর সরোবর | উত্তরপ্রদেশ | ২০২০ |
| ৪২. | Tso Kar Wetland | লাদাখ | ২০২০ |
| ৪৩. | ওয়াধভানা জলাভূমি | গুজরাট | ২০২১ |
| ৪৪. | থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য | গুজরাট | ২০২১ |
| ৪৫. | তাম্পারা হ্রদ | ওড়িশা | ২০২১ |
| ৪৬. | সুলতানপুর জাতীয় উদ্যান | হরিয়ানা | ২০২১ |
| ৪৭. | সাতকোশিয়া ঘাট | ওড়িশা | ২০২১ |
| ৪৮. | পালা জলাভূমি | মিজোরাম | ২০২১ |
| ৪৯. | খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য | গুজরাট | ২০২১ |
| ৫০. | কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২১ |
| ৫১. | হীরাকুদ জলাধার | ওড়িশা | ২০২১ |
| ৫২. | হায়দেরপুর জলাভূমি | উত্তরপ্রদেশ | ২০২১ |
| ৫৩. | চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২১ |
| ৫৪. | ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য | হরিয়ানা | ২০২১ |
| ৫৫. | বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০২১ |
| ৫৬. | আনশুপা হ্রদ | ওড়িশা | ২০২১ |
| ৫৭. | মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর | তামিলনাড়ু | ২০২২ |
| ৫৮. | হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভ | জম্মু ও কাশ্মীর | ২০২২ |
| ৫৯. | কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৬০. | কারিকিলি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৬১. | নন্দা হ্রদ | গোয়া | ২০২২ |
| ৬২. | পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্ট | তামিলনাড়ু | ২০২২ |
| ৬৩. | পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট | তামিলনাড়ু | ২০২২ |
| ৬৪. | রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য | কর্ণাটক | ২০২২ |
| ৬৫. | সখ্য সাগর | মধ্যপ্রদেশ | ২০২২ |
| ৬৬. | শালবুগ জলাভূমি কনজারভেশন রিজার্ভ | জম্মু ও কাশ্মীর | ২০২২ |
| ৬৭. | সিরপুর জলাভূমি | মধ্যপ্রদেশ | ২০২২ |
| ৬৮. | সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স | তামিলনাড়ু | ২০২২ |
| ৬৯. | থানে ক্রিক | মহারাষ্ট্র | ২০২২ |
| ৭০. | উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭১. | ভাদুভুর পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭২. | বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭৩. | ভেলোড পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২২ |
| ৭৪. | ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স | তামিলনাড়ু | ২০২২ |
| ৭৫. | যশবন্ত সাগর | মধ্যপ্রদেশ | ২০২২ |
| ৭৬. | আঘনাশিনী মোহনা | কর্ণাটক | ২০২৪ |
| ৭৭. | অঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ | কর্ণাটক | ২০২৪ |
| ৭৮. | কারাইভেটি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৪ |
| ৭৯. | লংউড শোলা রিজার্ভ ফরেস্ট | তামিলনাড়ু | ২০২৪ |
| ৮০. | মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ | কর্ণাটক | ২০২৪ |
| ৮১. | নাগি পক্ষী অভয়ারণ্য | বিহার | ২০২৪ |
| ৮২. | নাকতি পক্ষী অভয়ারণ্য | বিহার | ২০২৪ |
| ৮৩. | নাঞ্জারায়ণ পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৪ |
| ৮৪. | কাজুভেলি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৪ |
| ৮৫. | তাওয়া জলাধার | মধ্যপ্রদেশ | ২০২৪ |
| ৮৬. | সাক্কারকোট্টাই পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু | ২০২৫ |
| ৮৭. | তামিলনাড়ু | তামিলনাড়ু | ২০২৫ |
| ৮৮. | খেচেওপালরি জলাভূমি | সিকিম | ২০২৫ |
| ৮৯. | উধওয়া হ্রদ | ঝাড়খণ্ড | ২০২৫ |
| ৯০. | খিচান | রাজস্থান | ২০২৫ |
| ৯১. | মেনার | রাজস্থান | ২০২৫ |
| ৯২. | গোকুল জলাশয় | বিহার | ২০২৫ |
| ৯৩. | উদয়পুর ঝিল | বিহার | ২০২৫ |
| ৯৪. | গোগাবিল হ্রদ | বিহার | ২০২৫ |
| ৯৫. | কোপরা জলাশয় | ছত্তিশগড় | ২০২৫ |
| ৯৬. | সিলিসার হ্রদ | রাজস্থান | ২০২৫ |
| ৯৭. | পাটনা পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০২৬ |
| ৯৮. | ছারি-ধান্ড জলাভূমি | গুজরাট | ২০২৬ |
| ৯৯. | শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০২৬ |
| ১০০. | জয় প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ | ২০২৬ |
| ১০১. | গ্লো হ্রদ | অরুণাচল প্রদেশ | ২০২৬ |
- ফাইলের নাম: ভারতের 101 টি রামসার সাইট
- ফাইলের ধরন: PDF Document
- পৃষ্ঠা সংখ্যা:৩ টি
- ফাইলের সাইজ: ১৮৮ KB